Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:১৭ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে অ*গ্নিকা*ন্ডে ৮টি দোকান ভূষ্মিভুত, কোটি টাকার ক্ষতি
৩১ October ২০২৪ Thursday ৭:৫৩:১২ PM
Print this E-mail this

নাজিরপুরে অ*গ্নিকা*ন্ডে ৮টি দোকান ভূষ্মিভুত, কোটি টাকার ক্ষতি


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভূষ্মিভুত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) গভির রাতে উপজেলার গাওখালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গাওখালী বাজারে মো: রফিকুল ইমলামের হার্ডওয়ারে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ ২ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজিরপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ৮টি দোকানের মধ্যে দুইটিতে’ই বেশি ক্ষতিগ্রস্থ হয়, হার্ডওয়ারের দোকানে প্রায় ৩৫ লক্ষ ও কম্পিউটার ট্রেনিং সেন্টার, স্টেশনারী ও ফটোকপি দোকানে ২০ লক্ষসহ মোট প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এসময় ঘর মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতি পূরনের দাবি জানান।

সকালেই অগ্নিকান্ডের স্থান পরির্দশন করেন, উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার।

এদিকে ঘনটাস্থল পরিদর্শন কালে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়ানোর আশ্বাস দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com