Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:১৮ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের দুইশ নেতাকর্মীর নামে মামলা
১৭ November ২০২৪ Sunday ৩:১৭:১৪ PM
Print this E-mail this

নাজিরপুরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের দুইশ নেতাকর্মীর নামে মামলা


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ  আওয়ামী লীগের দুইশ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) রাতে ও একই দিন দুপুরে মামলা দুটি দায়ের করা হয়। 

দায়ের হওয়া মামলার একটিতে উপজেলা যুবদলের নেতা মো. এনামুল হক লিটন শেখ বাদী হয়ে ২২ জনকে নামীয় এবং ১৫ জনকে অজ্ঞাত করে এবং অন্যটিতে যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ বাদী হয়ে ২৫ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাত করে মামলা দুটি দায়ের করা হয়। 

মামলার দুটির উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোশারেফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন সজল, শ্রীরামকাঠী ইউপির সাবেক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন খান প্রমুখ। 

মামলার একটিতে উল্লেখ করা হয়েছে, গত ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে জেলা যুবদলের নতুন কমিটির নেতাকর্মীরা গাড়ি বহর দিয়ে ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার পথে নাজিরপুরে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাসার সামনে এলে তাদের ওপর বোমা হামলা ও গুলি করা হয়। এতে তাদের ৪০-৫০ জন নেতাকর্মী আহত সহ তাদের গাড়ি ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এতে তাদের প্রায় ৪৬ লাখ টাকার ক্ষতি হয়। এ ছাড়া অন্যটিতে গত ২০২৩ সালের ২৭ অক্টোবর উপজেলা সদরের হরি মন্দির সংলগ্ন রাস্তায় মামলার বাদী এনামুল হক লিটনসহ দলীয় নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালনের উদ্দেশে নাজিরপুরে আসার পথে তাদের ওপর অভিযুক্তরা বোমা হামলাসহ মারধর করে। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com