Home » পিরোজপুর » পিরোজপুর সদর » নির্মাণাধীন মসজিদের ঠিকাদার থেকে চাঁদা আদায়ের ঘটনায় সেই “সমন্বয়ক” গ্রেফতার
২২ March ২০২৫ Saturday ৪:৪৬:২৭ PM
নির্মাণাধীন মসজিদের ঠিকাদার থেকে চাঁদা আদায়ের ঘটনায় সেই “সমন্বয়ক” গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি:
নির্মাণাধীন মডেল মসজিদের ঠিকাদারের কাছ থেকে চাঁদাবাজি ও ঠিকাদারের অফিস ভাঙচুরের ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে পিরোজপুর শহর থেকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
নির্মাণাধীন মসজিদটির ঠিকাদারের ম্যানেজার মো. শহিদুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মার্চ) দুপুরে পিরোজপুর শহরের পৌরসভার পিছনে নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ঠিকাদারের অফিস ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনায় মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন ম্যানেজার শহিদুল। মামলায় এজহারভুক্ত তিনজনসহ অজ্ঞতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়।
সানিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩