Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৩:১২ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
২৮ March ২০২৫ Friday ২:৩৭:৫৫ PM
Print this E-mail this

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


আমাদের বরিশাল ডেস্ক:

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।  

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। 

কয়েক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ থেকে জানা গেছে, আজ দুপুর ১২টা ২ মিনিটে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকেও তা অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।  


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com