Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ৯:৩১ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » আইভীর জামিন নামঞ্জুর
১২ May ২০২৫ Monday ৫:১২:২২ PM
Print this E-mail this

আইভীর জামিন নামঞ্জুর


আমাদের বরিশাল ডেস্ক:

হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (১২ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেয়। এ সময় কারাগারে আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে তা মঞ্জুর করেছেন আদালত। 

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালত জামিন মঞ্জুর করেননি। 

আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবো। আমরা ডিভিশনের জন্য আবেদন করেছিলাম। ডিভিশনের ব্যাপারে কোর্ট ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ডিভিসনের যাবতীয় বিষয়ে কোর্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেবে যেন তিনি ডিভিশন পায়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন 
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
তৌহিদ আফ্রিদির জামিন বহাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com