Current Bangladesh Time
Wednesday May ১৩, ২০২৬ ১১:৩৫ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে অসহায় বৃদ্ধা নারীকে হ ত্যার চেষ্টা, এলাকাজুড়ে নিন্দার ঝড়
৩ July ২০২৫ Thursday ২:২১:১৪ PM
Print this E-mail this

রাজাপুরে অসহায় বৃদ্ধা নারীকে হ ত্যার চেষ্টা, এলাকাজুড়ে নিন্দার ঝড়



রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বানিয়াবাড়ী এলাকার ৭৫ বছর বয়সী অসহায় বৃদ্ধা বিভারানী বেপারী (স্বামী মৃত অনীল বেপারী)-কে রাতের আঁধারে নির্মমভাবে মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে এ হামলার ঘটনা ঘটে। বৃদ্ধা বিভারানী বেপারী নিজ বাড়িতে একা থাকতেন। রাতের নীরবতার সুযোগে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গ তার বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা আর না ঘটে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com