Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৯:২৯ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে লড়ছেন বরিশালের মো: আকাশ শাহ
২৭ August ২০২৫ Wednesday ১২:৩১:৩৩ PM
Print this E-mail this

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে লড়ছেন বরিশালের মো: আকাশ শাহ


আমাদের বরিশাল ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদপ্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এই নির্বাচনে ২৮ পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন।

আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ এ কেন্দ্রীয় সংসদে “সদস্য পদপ্রার্থী “হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: আকাশ শাহ।তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুরের সাতলায়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড রিলিজিয়ন্স এন্ড কালচার বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এর আবাসিক ছাত্র।

মো: আকাশ শাহ এর নির্বাচনী ইশতেহার হুবহু তুলে ধরা হোলো:

“১। ওয়ান বেডে ওয়ান পার্সন ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করব।

২। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য চুক্তিভিত্তিক পার্ট-টাইম কাজের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করব।

৩। নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে একটি সাইবার সেল গঠন করব।

৪। ডাকসুকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করব।

৫। একটি ক্যারিয়ার গাইডলাইন সেল গঠন করব, যেখানে প্রতি মাসে উচ্চশিক্ষা, গবেষণা, সরকারি চাকরি, এনজিওসহ ক্যারিয়ার বিষয়ক সহযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হবে।

৬। সংখ্যালঘু ও আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার চেষ্টা করব।

৭। পুরো ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত রেখে একটি আধুনিক মনিটরিং সিস্টেমের আওতায় আনার চেষ্টা করব।

৮। ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক আধিপত্যমুক্ত করে একটি গবেষণা-ভিত্তিক, উন্নত মানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

বরিশালের সন্তান হিসেবে তিনি সকলের দোয়া প্রার্থী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com