Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে অগ্নিকাণ্ডে জামায়াত অফিসসহ ১০ দোকান পুড়ে ছাই
৪ October ২০২৫ Saturday ৭:২৩:০৭ PM
উজিরপুরে অগ্নিকাণ্ডে জামায়াত অফিসসহ ১০ দোকান পুড়ে ছাই
নাজমুল হক মুন্না ,উজিরপুর ( বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার সেনেরহাট বাজারে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ওয়ার্ড অফিসসহ অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জামায়াত অফিস, হোটেল, ফার্মেসি, ইলেকট্রিক, গার্মেন্টস, হার্ডওয়্যার ও পান-সুপারির দোকান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফ মাহমুদ জুয়েল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩