Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৪:৫৫ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে পান চাষিদের ১১ দফা দাবিতে মানববন্ধনস্মারকলিপি ইউএনওর কাছে হস্তান্তর
১৫ October ২০২৫ Wednesday ১০:০৭:৩৯ PM
Print this E-mail this

উজিরপুরে পান চাষিদের ১১ দফা দাবিতে মানববন্ধনস্মারকলিপি ইউএনওর কাছে হস্তান্তর


নাজমুল হক মুন্না , উজিরপুর(বরিশাল) পান চাষিদের ১১ দফা দাবিতে বরিশালের উজিরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। কেজিপ্রতি পান রপ্তানিতে ৫ ডলার শুল্ক আরোপে রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উজিরপুর পান চাষি সমিতির আয়োজনে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মামুন হাওলাদার।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, জাসদ কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, পান চাষি সমিতির কেন্দ্রীয় সহ–সম্পাদক নিমাই মণ্ডল, খেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমানসহ অনেকে।বক্তারা বলেন, উজিরপুরের পান দেশের একটি ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। অথচ রপ্তানি শুল্ক বৃদ্ধির কারণে বিদেশে পান রপ্তানি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজার মূল্য হ্রাসে পান চাষীরা মারাত্মক সংকটে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে পান চাষ ছেড়ে দিচ্ছেন।

মানববন্ধন শেষে চাষিদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার কাছে ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com