Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে অজ্ঞাত বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
১৬ October ২০২৫ Thursday ৮:৪০:৫১ PM
উজিরপুরে অজ্ঞাত বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নাজমুল হক মুন্না উজিরপুর , বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় মো. ইমরান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ইমরান চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতি বার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল সেতুর উপর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে ইমরান মোটরসাইকেলযোগে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে অজ্ঞাত একটি বাস পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা মৃত সেলিম সিকদারের ছেলে। তিনি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ইমরানের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল চত্বরে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘাতক বাসটি চিহ্নিত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩