Home » উজিরপুর » বরিশাল » বরিশাল-ঢাকা মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি
৩ November ২০২৫ Monday ৭:২২:০২ PM
বরিশাল-ঢাকা মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতুটি নির্মাণের দাবিতে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা বাসদের আহ্বায়ক কমরেড মো. আবুল কালাম মাস্টরের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মঞ্জুর আলমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড সাগর দাস, বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাক,মহিলা ফোরামের সভাপতি কমরেড লাখি বেগম, ওটরা ইউনিয়নের আহ্বায়ক কমরেড হরিদাস রায়, সদস্য সচিব কমরেড খোকন গাজী, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা ও স্থানীয়রা।
বক্তরা বলেন, বরিশাল থেকে ঢাকা যাওয়ার একমাত্র সড়কের বামরাইল বাসস্ট্যান্ডের সেতুটি ফাটল ধরেছে।
প্রশাসন সেতুটি সংস্কার ও নির্মাণ না করে বালুর বস্তা ফেলেছে। ঝুকিপূর্ণ সেতু দিয়ে শতশত গাড়ি চলাচল করে, এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুটি দ্রুত নির্মাণ করে দুর্ঘটনা থেকে মানুষের জীবন বাচানোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উজিরপুর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মহেশ্বর মণ্ডলের কাছে স্মারকলিপি পেশ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩