Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ২:৩০ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » ইঁদুর তাড়াতে ক্ষেতে বৈদ্যুতিক তার, নিজের পাতা ফাঁদেই প্রাণ গেল কৃষকের
৪ November ২০২৫ Tuesday ২:৩১:৩৭ PM
Print this E-mail this

ইঁদুর তাড়াতে ক্ষেতে বৈদ্যুতিক তার, নিজের পাতা ফাঁদেই প্রাণ গেল কৃষকের


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাই মৃধা (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মুজাই মৃধাওই গ্রামের কাশেম মৃধার ছেলে।

প্রতিবেশীরা জানান, ক্ষেতের ধান ইঁদুরের হাত থেকে রক্ষায় কৃষক মুজাই মৃধা নিয়মিত বাড়ির পাশের জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখতেন। সোমবার দুপুরে বিদ্যুতের লাইন বন্ধ না করেই জমিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ইঁদুরের হাত থেকে ধানের বীজ বাঁচাতে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com