Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১০:১৪ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নিখোঁজের তৃতীয় দিনে শতবর্ষী বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার
৫ November ২০২৫ Wednesday ১২:৪৬:১৩ AM
Print this E-mail this

বাউফলে নিখোঁজের তৃতীয় দিনে শতবর্ষী বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তৃতীয় দিনে খাল থেকে এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আ. রশিদ হাওলাদার (১০২)। তিনি ধুলিয়া ইউনিয়নের ব্রিজ ঢাল এলাকার মৃত আইনউদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাউফলের কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকায় খালের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (২ নভেম্বর) সকালে আ. রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। তবে তারা নিখোঁজের বিষয়টি পুলিশকে জানাননি।

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “নিখোঁজের বিষয় কিংবা মরদেহ উদ্ধারের ঘটনা কোনোটিই পরিবার থেকে পুলিশকে জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।”

তিনি আরও জানান, বৃদ্ধ আ. রশিদ বয়সজনিত কারণে মানসিকভাবে অস্বাভাবিক ছিলেন। সুরতহালের ভিত্তিতে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। পরিবারের আবেদনে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com