Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ১০:৪৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার
৭ November ২০২৫ Friday ১১:৫৫:৫২ AM
Print this E-mail this

বাউফলে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রচারণায় অস্ত্রের মহড়া, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা মামুন হাওলাদারসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার মামুন হাওলাদার (৩৪) নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপরজন শাহাবুদ্দিন (৪৫) আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে পরিচিত।


ডিবির তথ্য অনুযায়ী, মামুন হাওলাদার এলাকায় ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে পরিচিত এবং তিনি আগেও নানা অপরাধে জড়িত ছিলেন।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিপক্ষকে হুমকি ও মারধর, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় মামুনের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় মোট ৮টি মামলা চলমান।


জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন বলেন, বাউফল থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। পরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।


বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, গ্রেফতার দুজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com