Home » কলাপাড়া » পটুয়াখালী » আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সকল উন্নয়ন কর্মকান্ড হবে পরিকল্পিত–এবিএম মোশাররফ হোসেন
৮ November ২০২৫ Saturday ১২:৫৫:৩৬ AM
আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সকল উন্নয়ন কর্মকান্ড হবে পরিকল্পিত–এবিএম মোশাররফ হোসেন
সৈয়দ রাসেল, কলাপাড়া.বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়ায় পায়রা পোর্ট হয়েছে। কিন্তু এ বন্দরকে অর্থনৈতিকভাবে সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়নি। কয়লা ছাড়া আর কিছু আমদানি হয় না এই বন্দরে। আবার ইপিজেড করা হয়েছে পটুয়াখালী। অথচ কলাপাড়ায় ইপিজেড হলে বিনিয়োগকারীরা এখানেই আসতো। এখানকার মানুষের কর্মসংস্থান হতো। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়নি। একইভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন কর্পোরেশন কোন বিনিয়োগ করেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সকল উন্নয়ন কর্মকান্ড হবে পরিকল্পিত।
শুক্রবার সন্ধা সাতটায় পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ফোরামের আহবায়ক মোহসীন পারভেজের সভাপতিত্বে ও জসীম পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো ফারুক। বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদ রিপন, ফরিদ উদ্দিন বিপু, ৭১ টেলিভিশন’র কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু ও সুজন মৃধা।সভার আগে বিএনপি’র কেন্দ্রীয় নেতা কলাপাড়া টেলিভিশন জার্ণালিষ্ট ফোরামের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান সিকদার, জাকির সিকদার,নাসির উদ্দিন রতন, রাশেদ মোশারফ কল্লোলসহ কলাপাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩