বরিশালে কাউনিয়া থানার অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার স্বামী কৌশলে পালিয়ে যান।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকৃত হলেন রসুলপুর এলাকার মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৫)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল রসুলপুর এলাকায় আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি মান্না সুমন ও শিল্পির বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০২ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ মিলিলিটার দেশীয় মদ, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।
অভিযানের সময় মান্না সুমন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী শিল্পি বেগমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির বিপুল পরিমানে নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র