Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে স্ত্রীর তালাকের পর যুবকের আধা মন দুধ দিয়ে গোসল: ভিডিও ভাইরালে এলাকায় তোলপাড়
২০ November ২০২৫ Thursday ৭:১৭:১০ PM
উজিরপুরে স্ত্রীর তালাকের পর যুবকের আধা মন দুধ দিয়ে গোসল: ভিডিও ভাইরালে এলাকায় তোলপাড়
নাজমুল হক মুন্না,উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠি গ্রামে স্ত্রীর তালাকের পর এক যুবকের আধা মন (প্রায় ২০ কেজি) দুধ দিয়ে গোসল করার অদ্ভুত ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বুধবার সকালে ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়।
স্থানীয় সূত্র জানায়, দামোদারকাঠি গ্রামের মোঃ এসকেন্দার আলী সরদারের ছেলে মোঃ সজীব সরদার চলতি বছরের ২৫ মে একই গ্রামের কাজলকে পরিবারের অমতে প্রেমের টানে বিয়ে করেন। বিয়ের মাত্র দুই মাস পর জীবিকার তাগিদে সজীব দুবাই গেলেও স্ত্রী কাজলের অনুরোধে দেশে ফিরে আসেন।
সজীবের অভিযোগ, দেশে ফেরার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাড়তে থাকলে শ্বশুরবাড়ির প্ররোচনা ও মায়ের পরামর্শে মাত্র ছয় মাসের মাথায় স্ত্রী কাজল তাকে তালাক দিয়ে দেন।
তালাকের পর হতাশায় সজীব অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়া সজীবকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলতেই থাকে।
পরে স্থানীয়ভাবে সালিশ–বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা হলেও কাজল তালাকের সিদ্ধান্তে অটল থাকেন। সর্বশেষ আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর বুধবার সকালে বাড়ির উঠোনে কয়েকজন স্থানীয়কে নিয়ে আধা মন দুধ দিয়ে গোসল করেন সজীব।
সজীব বলেন, “মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মন পরিষ্কার করে নতুনভাবে জীবন শুরু করার উদ্দেশ্যেই দুধ দিয়ে গোসল করেছি।”
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ওই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায় এবং এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে স্ত্রী পাখি (ছদ্মনাম) মন্তব্য জানতে তার ব্যবহৃত ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সাংবাদিকদের সামনেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্থানীয় আলেমরা ঘটনাটিকে “অপরিকল্পিত ও অপ্রচলিত আচরণ” বলে মন্তব্য করে বলেন— “ইসলামে দুধ দিয়ে গোসলের কোনো বিধান নেই। এমন পরিস্থিতিতে পরিবার ও সমাজের উচিত হতাশ মানুষটিকে মানসিকভাবে সহায়তা দেওয়া
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩