Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:২৪ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ, জুতাপেটায় রক্ষা
৩০ November ২০২৫ Sunday ৯:৪৪:০০ PM
Print this E-mail this

উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ, জুতাপেটায় রক্ষা


অনলাইন নিউজ ডেস্ক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। অবশেষে জুতাপেটায় রক্ষা। এলাকাজুড়ে তোলপাড়।

অভিযুক্ত সোহান সরদার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ নজরুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছেন,গত ২১ নভেম্বর বেলা ১২ টার সময়ে সেনেরহাট সংলগ্ন আব্দুস সালামের স্ব-মিল এলাকায় একটি পরিত্যক্ত দোকানে প্রলোভন দিয়ে ১৩ বছরের এক শিশুকে নিয়ে সোহান বলৎকার করে।এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে সোহান।লজ্জায় কাউকে বলেনি।এক পর্যায় ঐ শিশু অসুস্থ্য হলে মা ও বাবার কাছে ঘটনা বললে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ২৩ নভেম্বর রাত ৮টার সময়ে সোহানকে কচুয়া পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে বিদ্যুতের খুটির সাথে বেধেঁ রাখে।এ সময় সোহান বলৎকারের ঘটনা স্বীকার করলে স্থানীয় লোকজন ঝাড়ু পেটা করে।পরে সোহানের পিতা কচুয়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদার পুত্র সোহানকে জুতাপেটা করে বিচার করেন।
সোহানের বিরুদ্ধে এ ঘটনার পুর্বেও ধর্ষন,বলৎকার,ইভটিজিং,চাদাঁবাজিসহ ব্যাপক অত্যাচারের অভিযোগ রয়েছে। এছাড়া আব্দুল কাদের সরদার বিএনপির সভাপতি হওয়ায় ২৪ সালের ৫ আগষ্টের পরে তিনি ও তার পুত্র মাসুম সরদার,সোহান সরদার এলাকায় চাদাঁবাজি,জমি দখলসহ অসামাজিক কার্য্যকলাপ করে আসছে।সাধারন মানুষ সকলে অতিষ্ঠ।
স্থানীয় লোকজন বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গ্রাম পুলিশ নজরুল ইসলাম জানান,তাতের পিতা ও পুত্রদের ভয়তে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা।তারা সন্ত্রাসী প্রকৃতির লোক।তিনি জানান,আমি থানায় বিষয়টি অবহিত করবো।সেনেরহাটের এক চা দোকানী বলেন,সোহান খুবই বাজে প্রকৃতির লোক।বলৎকারের ঘটনায় সবাই লজ্জিত।ওর ভয়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায়।সোহানের গ্রেপ্তার দাবী করেছেন স্থানীয় লোকজন।সোহান ও তাদের পরিবারের কাউকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com