Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:৩৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » মির্জাগঞ্জ » পটুয়াখালীতে রুহুল আমীন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
২৫ December ২০২৫ Thursday ৬:৫৮:৩১ PM
Print this E-mail this

পটুয়াখালীতে রুহুল আমীন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


পটুয়াখালী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (দুমকি-মির্জাগঞ্জ-পটুয়াখালী সদর) আসনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জাতীয় পার্টির নেতা এ বি এম রুহুল আমীন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মিজানুর রহমান খানের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম মিন্টু।

এসময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, মাসুদ আল মামুন, দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল আমীন হাওলাদার দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির কো-চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির অভ্যন্তরীণ অস্থিরতার কারণে তিনি দলটির মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে ‌‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোটে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।

এ‌ বিষয়ে এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আমি পটুয়াখালী-১ আসন থেকেই নির্বাচন করবো। সে লক্ষ্যেই মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

রুহুল আমীন হাওলাদার সবশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com