Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৫:১৬ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে সরকারি জমির মাটি কেটে নিচ্ছে ইট ভাটায়, এক লাখ টাকা জরিমানা
৫ January ২০২৬ Monday ৬:৫৫:০১ PM
Print this E-mail this

নলছিটিতে সরকারি জমির মাটি কেটে নিচ্ছে ইট ভাটায়, এক লাখ টাকা জরিমানা


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামে সরকারি জমির মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) নলছিটি থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।অভিযোগ পাওয়ার সাথে সাথে ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব। 

  স্থানীয়দের দাবি, দপদপিয়া ইউনিয়নের ১৪৫ মৌজার নদীর পাড়ে সরকারি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এসব মাটি সরাসরি নিকটবর্তী দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অ্যাংকর ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটার ফলে আশপাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধাকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ভাটাটিতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এখন আমাদের নজরদারিতে রয়েছে যাতে সরকারি জমির মাটি কেটে না নিতে পারে । 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com