Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৮:৪৭ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে শরিক জামায়াতকে সমর্থন দিয়ে ২ আসন ছেড়ে দিল এনসিপি
৬ January ২০২৬ Tuesday ১০:২৪:৫৮ AM
Print this E-mail this

পিরোজপুরে শরিক জামায়াতকে সমর্থন দিয়ে ২ আসন ছেড়ে দিল এনসিপি


পিরোজপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী), ২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) ও ৩ (মঠবাড়িয়া) আসন থেকে ৩ জন প্রার্থীকে মনোনয়ন ঘোষণা করায় তাদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস যেমন তৈরি হয়েছিল তেমনি কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে তাদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

এদের মধ্যে পিরোজপুর-১ আসন থকে এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল-আমীন খান, পিরোজপুর-২ আসন থেকে শামস ইসতিয়াক রহমান ও পিরোজপুর-৩ আসন (মঠবাড়িয়া) থেকে ড. শামীম হামিদী প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

কিন্তু ইসলামী সমমনা আট দলীয় জোটের সঙ্গে জামায়াতের সমঝোতায় শেষ পর্যন্ত ভেস্তে গেলে এনসিপি পরবর্তীতে জামায়াতের সঙ্গে জোটভুক্ত নির্বাচন করার ঘোষণা করে। ফলে এনসিপি একক দল হিসেবে আর না থাকায় শরিক দল হিসেবে জামায়াতকে আসন ছাড় দিতে হয়, তেমনি এনসিপিকেও শরিক দল হিসেবে জামায়াতকে আসন ছেড়ে দিতে হয়েছে। ফলশ্রুতিতে দলীয় পর্যায় আসন ভাগাভাগি শুরু হয়।

পিরোজপুরের তিনটি আসনের মধ্যে এনসিপিকে পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী ও ২ আসনে জামায়াত প্রার্থী শামীম সাঈদীকে ছেড়ে দিতে হয়েছে। বাকি আসন হিসেবে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) রেখে দেয় এনসিপির মনোনীত প্রার্থীর জন্য।

মঠবাড়িয়া-৩ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থীদের সঙ্গে শাপলা কলি মার্কা-এনসিপির হয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তরুণ প্রার্থী ড. শামীম হামিদী। এখানে রয়েছেন বিভিন্ন দলের আরও বাঘা বাঘা প্রার্থী। এদের মধ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলাল, ইসলামী আন্দোলন হাতপাখা মার্কার চারবারের এমপি ডা. রুস্তুম আলী ফরাজী, জামায়াতের শরীফ আব্দুল জলীল।

এদিকে পিরোজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে উপস্থিত কয়েকজনের মধ্যে হৈচৈ সৃষ্টি হয়। এ সময় পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনের হাতপাখা মার্কার প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধাবাদী দোসর বলে অভিযোগ করা হয়।

এ সময় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণার পক্ষে তীব্র সোচ্চার হন এনসিপির জেলা কমিটির সদস্য সচিব আল-আমীন খান ও তার সমর্থক-কর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com