Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৬:০৮ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে সিয়াম হত্যায় জড়িত মাদক কারবারি মোস্তফা মৃধা গ্রেপ্তার
১১ January ২০২৬ Sunday ৯:৫৫:১২ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে সিয়াম হত্যায় জড়িত মাদক কারবারি মোস্তফা মৃধা গ্রেপ্তার


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত সিয়াম (২০) হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত মাদক কারবারি মোস্তফা মৃধাকে (৫৩) গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদখালী বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা মৃধা উত্তর সুবিদখালী গ্রামের কেতাব আলী মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মির্জাগঞ্জ থানার তালিকাভুক্ত মাদক কারবারি মোস্তফা মৃধার বিরুদ্ধে পটুয়াখালীর বিভিন্ন আদালতে ছয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সিয়াম হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
মামলার বিবরণ ও থানা সূত্রে জানা যায়, ঢাকার রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়াম গত ১৮ ডিসেম্বর পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসেন। ২৩ ডিসেম্বর দুপুরে তিনি তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুনকে সঙ্গে নিয়ে সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠে ঘুরতে যান। এ সময় অভিযুক্তরা তাদের গতিরোধ করে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠি দিয়ে সিয়াম ও মামুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় হামলাকারীরা সিয়ামকে মোটরসাইকেলে করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। ওই দিন বিকেল পৌনে চারটায় কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মো. জুয়েল তালুকদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর আগে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে মো. রাইয়ান ও মো. রাশেদ নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ৩ জানুয়ারি লালমনিরহাট থেকে শুভ নামের আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ এই মামলার অন্যতম অভিযুক্ত মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করা হলো।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোস্তফা মৃধা একজন কুখ্যাত মাদক কারবারি। সিয়াম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com