Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৪:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
১৯ January ২০২৬ Monday ১:৪২:১৯ PM
Print this E-mail this

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলায় মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার গভীর রাতে বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাদা বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মো. জালাল রাঢ়ী জানান, রাত ১২টার দিকে তিনি ও তার ছেলে মাছ শিকার শেষে নদীর ঘাটে ফিরছিলেন। এ সময় নদীর বাঁধের বস্তার ওপর একজন লোককে বসে থাকতে দেখেন। টর্চলাইটের আলো ফেললে দেখতে পান ওই ব্যক্তির গলা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। এ দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কী হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। ওই সময় যুবকটি জীবিত ছিল বলে তার ধারণা।

এসআই শাহজাদা বলেন, নদীর পাড়ে পাওয়া যুবকের বয়স আনুমানিক ৩০-৩১ বছর। তাঁর গলাকাটা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা লাশটি নদীর পাড়ে ফেলে দিয়েছে।

পরিচয় শনাক্তে নৌ পুলিশ বিভিন্ন থানা ও এলাকায় লাশের ছবি পাঠিয়েছে। এ ছাড়া সোমবার সকালে বরিশাল থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com