Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৪:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২
২০ January ২০২৬ Tuesday ৬:০৮:০৮ PM
Print this E-mail this

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২


হিজলা প্রতিনিধি:

বরিশা‌লের হিজলা উপ‌জেলা-সংলগ্ন মেঘনা নদী‌তে ট্রলারডু‌বি‌তে নি‌খোঁজ চার জে‌লের ম‌ধ্যে দুজনের লাশ উদ্ধার ক‌রে‌ছে নৌ পু‌লিশ।

আজ মঙ্গলবার ভোর ৫টায় উপ‌জেলার ধুল‌খোলা ইউনিয়‌নের পালপাড়া গ্রা‌মের পূর্ব পা‌শে মেঘনা নদী‌তে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জে‌লেরা হ‌লেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭) ও আরিফ সিকদার (১৯)। এ ছাড়া নি‌খোঁজ র‌য়েছেন শাহীন সিকদার (১৭) ও নয়ন ব‌্যাপারী (১৯)।

হিজলা নৌ পুলিশের ইনচার্জ এসআই গৌতম চন্দ্র মন্ডল ব‌লেন, ১০ জানুয়ারি হিজলার গ‌োবিন্দপু‌রের লাল বয়া মেঘনা নদী‌তে পাঁচ জেলেসহ এক‌টি ইঞ্জিনচা‌লিত ট্রলার ডু‌বে যায়। ওই ঘটনায় চার জে‌লে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার স্থানীয়‌ বাসিন্দাদের মাধ‌্যমে খবর পে‌য়ে নৌ পু‌লি‌শের এসআই শাহজাদার নেতৃ‌ত্বে এক‌টি দল মেঘনা নদী‌তে অভিযান চা‌লি‌য়ে শাহীন মীর ও আরিফের মরদেহ উদ্ধার ক‌রে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে‌। নি‌খোঁজ অপর দুজন‌কে উদ্ধা‌রে কাজ চল‌ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com