Current Bangladesh Time
Monday October ১২, ২০২৬ ২:১১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৭ প্রার্থী
২০ January ২০২৬ Tuesday ৯:১০:৪০ PM
Print this E-mail this

বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৭ প্রার্থী


নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বরিশালের ছয়টি আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরআগে আরও দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান, জাতীয় পার্টি প্রার্থী ইকবাল হোসেন তাপস ও বরিশাল-৫ (সদর ও বরিশাল সিটি করপোরেশন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, খেলাফত মজলিসের এ কে এম মাহবুব আলম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি প্রার্থী তারিকুল ইসলাম।

বরিশাল জেলার ছয়টি আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪১ জন। এদের মধ্যে ৭ জন তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নেওয়ায় এখন পর্যন্ত ৩৪ জন প্রার্থী রয়েছেন পাঁচটি আসনে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com