Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৩:০৬ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে মহিলা দলে যোগ দিলেন মহিলা লীগের শতাধিক নারী
২১ January ২০২৬ Wednesday ৮:৩৯:০৮ PM
Print this E-mail this

নেছারাবাদে মহিলা দলে যোগ দিলেন মহিলা লীগের শতাধিক নারী


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা লীগ ছেড়ে বিএনপির মহিলা দলে যোগ দিয়েছেন শতাধিক নারী। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের একতা গ্রামে এক উঠান বৈঠকে মহিলা দলে যোগ দেন তাঁরা।

মহিলা দলে যোগ দেওয়া নারী কর্মীরা বলেন, বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা তাঁদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তাই তাঁরা বিএনপিতে যোগদান করেছেন। তাঁরা আরও বলেন, অতীতের রাজনৈতিক বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে এখন তাঁরা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে চান। এ লক্ষ্যে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে মাঠে কাজ করবেন।

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে এই উঠান বৈঠক হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইশতিয়াক আহমেদ সোহাগ, মো. রাজীব রায়হান। বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন মিয়া।

এ ছাড়া ছিলেন বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীন মিয়া, সদস্যসচিব সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com