Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৭:১০ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ: নুর
২৩ January ২০২৬ Friday ১২:০৫:১০ AM
Print this E-mail this

ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ: নুর


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেহেতু পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে নৌকা ও ধানের শীষ নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ। তাই এই এলাকার জনগণের প্রতি অনুরোধ থাকবে- এলাকার সন্তান হিসেবে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, অফিসিয়ালি এ আসনে আমাদের প্রতি সমর্থন দিয়েছে। অতীতে এ আসনে নৌকা ও ধানের শীষের মধ্যেই নির্বাচন হতো। এবার যেহেতু এ দুটি প্রতীক নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষ।

তিনি বলেন, আমি গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে সারা দেশে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও তা না করে এই জনপদের উন্নয়নের কথা চিন্তা করে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জন্মভূমিতে ছুটে এসেছি। আমার বিশ্বাস, আল্লাহ আমাদের কোনো কাজে নাখোশ হননি। 

নুর বলেন, ২৮ বছর পর ১১ হাজারের বেশি ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলাম। সেই ডাকসুর মতোই গলাচিপা-দশমিনাতেও ট্রাক মার্কার বিজয় হবে এবং আরেকটি ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে গলাচিপা-দশমিনার সন্তান হিসেবে সবার সহযোগিতা, সহায়তা ও সমর্থন প্রত্যাশা করছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com