Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:৪৯ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের
২৬ January ২০২৬ Monday ৯:৪৬:০৪ PM
Print this E-mail this

ভোলায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রেস করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন রহম আলী হাজি বাড়ির দরজায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু হওয়া এ কলেজ ছাত্রের নাম সোহাগ। সে উপজেলার টবগী ৭নং ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মো. সেলিমের ছেলে। সোহাগ হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আ. রশিদ জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দ্রুতগামী জিকসার ও আরটিআর দুটি মোটরসাইকেল পাল্লা দেয়। এতেই জিকসারে থাকা দুজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই কলেজছাত্র সোহাগের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ও ওসি তদন্ত রিপনসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ ও মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামতের পর থেকে একের পর এক মৃত্যুর সংবাদ শুনছি। নতুন করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের বেপরোয়া গতিতে দিশাহারা আমরা। এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ বা আইনি কোনো জটিলতা না থাকায় সোহাগের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে এ দিন ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com