Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৪:৫৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » নির্বাচিত হলে হিজলাতে নাগরিক সুবিধা নিশ্চিত করব-মতবিনিময় সভায় রাজিব আহসান।
২৭ January ২০২৬ Tuesday ৭:৩৮:১৮ PM
Print this E-mail this

নির্বাচিত হলে হিজলাতে নাগরিক সুবিধা নিশ্চিত করব-মতবিনিময় সভায় রাজিব আহসান।


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ১১ টায় হিজলা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় তিনি সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে হিজলা উপজেলার উন্নয়নে যোগাযোগ,চিকিৎসা,শিক্ষা, বিনোদন সহ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোট প্রচারণায় তথ্যসংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা জানান,একজন প্রার্থীর সঙ্গে এই ধরনের খোলা মেলা মতবিনিময় করা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন,হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলী আহমেদ হাওলাদার,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নায়েব নাজমুল হক,হাওয়ানুর চৌধুরী,গিয়াস দেওয়ান।

ধানের শীষের প্রার্থী রাজিব আহসান বলেন, হিজলা একটি প্রত্যন্ত উপজেলা। আমাদের প্রথম দায়িত্ব হবে হিজলাতে নাগরিক সেবা নিশ্চিত করা। অনেক ভূমিহীন আছেন তাদের জন্য ঘরের ব্যবস্থা করা। হিজলা উপজেলাতে যে হসপিটাল আছে সে হসপিটালে ডাক্তার সংকট এবং হসপিটালের ভবনের অবস্থা খুবই খারাপ এর যথাযথ সমাধান করা এবং দুই উপজেলাতে দুটি ডায়াগনস্টিক সেন্টার সরকারিভাবে নির্মাণ করা।নাগরিক সুবিধার জন্য একটি অডিটরিয়াম,শিশু পার্ক,শিল্পকলা একাডেমীর এর ব্যবস্থা করা।খেলাধুলার জন্য প্রতি ইউনিয়নে যেকোনো একটি বিদ্যালয়ে একটি করে সুন্দর খেলার মাঠ তৈরি করা।

তিনি আরো বলেন,যোগাযোগের ক্ষেত্রে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করব।যোগাযোগ ব্যবস্থায় হিজলা উপজেলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। অনেক রাস্তা আছে যেগুলো চলাচলের অনেক অনুপযোগী।নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন করা। হিজলা উপজেলায় নদীর ওপারে তিনটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন সাধন করা। এই উপজেলাতে কোন আধুনিক স্কুল নেই ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক মানের স্কুলের ব্যবস্থা করা। পরিবহনের ক্ষেত্রে নির্বাচিত হলে আমরা ছোট ফেরির ব্যবস্থা করব যাতে করে কম খরচে নদীবেষ্টিত হিজলা উপজেলার এক জায়গা থেকে অন্য জায়গায় পারাপার করা যায়। এর সাথে আমরা ছোট কিছু ট্রলারের ব্যবস্থা করব যে ট্রলারে করে মানুষ কম খরচে যাতায়াত করতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com