Home » বরিশাল » হিজলা » বরিশাল৪(হিজলা-মেহেন্দিগঞ্জ)বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসানের শেষ জনসভা
৯ February ২০২৬ Monday ৯:৩২:২৯ PM
বরিশাল৪(হিজলা-মেহেন্দিগঞ্জ)বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসানের শেষ জনসভা
মোঃ আলহাজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪(হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলা পরিষদ মাঠে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাপ হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না। নানা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে একটি পৌরসভা, উপজেলা অডিটরিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন,নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি।
এছাড়াও সাধারন নাগরিকের সুবিধার নিশ্চিত এর লক্ষ্যে পুলিশ প্রশাসনের হয়রানি থেকে মুক্ত করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি জোর অনুরোধ করেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমনসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুপুরের পর থেকেই উপজেলার ৬ ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ সভা স্থলে সমবেত হন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)