Home » বরিশাল » হিজলা » বরিশালে অভয়াশ্রমে মাছ ধরায় ৩০ জেলেকে জরিমানা
৫ April ২০২৬ Sunday ১২:৩৮:৩১ PM
বরিশালে অভয়াশ্রমে মাছ ধরায় ৩০ জেলেকে জরিমানা
হিজলা ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে আটক ৩০ জেলেকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা ও পাঙ্গাস মাছের পোনা রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ যৌথভাবে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ জেলেকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ পাঙ্গাস মাছের পোনা ও অবৈধ জাল উদ্ধার করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের কাছ থেকে ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)