Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » আজ ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছরস্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, শোক র্যালি অনুষ্ঠিত
১৪ November ২০২৬ Saturday ১২:২৯:২৩ PM
আজ ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছরস্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, শোক র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
আজ ১৪ নভেম্বর ঝালকাঠির দুই বিচারক হত্যা দিবস। ২১ বছর আগে ২০০৫ সালের এই দিনে জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। সকাল ৯ টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাবার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে এই নৃশংস হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান বিচারক সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃতু হয় বিচারক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ের। দিবসটি উপলক্ষে ঝালকাঠির বিচার বিভাগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আজ শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহর ঘুরে চাঁদকাঠি নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইজীবী সমিতি। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমিনা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শরীফ মোহাম্মদ সানাউল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম কবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আকন ও সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। বিচারক হত্যার ঘটনায় সারাদেশের মানুষ হতবাক হয়ে যান। এরপর জেএমবির শীর্ষ নেতারা আটক হয়। জঙ্গিদের ঝালকাঠিতে এনে তাদের উপস্থিতিতে জেলা জজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচারকার্য চলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন। উচ্চ আদালতে সে রায় বহালের পর দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এরা হলেন- জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল¬াহ ও বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি