Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১০:১৮ AM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » সারা বিশ্ব » ফেসবুক ব্যবহারকারী তালিকায় বিশ্বে দ্বিতীয় ঢাকা
১৫ April ২০১৭ Saturday ৬:২০:৪০ PM
Print this E-mail this

ফেসবুক ব্যবহারকারী তালিকায় বিশ্বে দ্বিতীয় ঢাকা
অনলাইন ডেস্ক


facebook ফেসবুক ফেইসবুকবিশ্বের শহরগুলোর মধ্যে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ইন্টারনেট ব্যবহারের ওপর ‘উই আর সোশ্যাল’ এবং ‘হুটস্যুট’ নামে দুটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে সার্বিকভাবে ইন্টারনেট ব্যবহারকারী ছাড়াও ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট জগতের বিভিন্ন অংশে বিচরণকারীদের ওপর এসব প্রতিবেদন প্রকাশিত হয়।

২০১৬ সালে ফেইসবুক ব্যবহারের ওপর এসব প্রতিবেদন করা হলেও ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদনগুলোর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘ডিজিটাল ইন ২০১৭’। এপ্রিলে প্রকাশিত দুই সংস্থার প্রতিবেদনে দুই কোটি ২০ লাখ সক্রিয় ফেইসবুক ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

বাংলাদেশের রাজধানীতে প্রায় দেড় কোটি জনসংখ্যার বাস হলেও সিটি করপোরেশনের আশপাশের এলাকার ফেইসবুক ব্যবহারকারীদেরও এই হিসাবে রাখা হয়েছে।

সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরেও রয়েছে ঢাকার কাছাকাছি ফেইসবুক ব্যবহারকারী। আর তিন কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে জরিপে প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক।

জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে থাকলেও এপ্রিলে তা দ্বিতীয় অবস্থানে উঠে আসে।

দেশহিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেইসবুক ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে প্রায় ২১ কোটি ৯০ লাখ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, সেখানকার ২১ কোটি ৩০ লাখ মানুষ ফেইসবুক ব্যবহার করছেন। সূত্র: বিডিনিউজ

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com