Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৪:২০ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » দীপিকার ‘মা’ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিসফাস
১ February ২০২১ Monday ৭:২২:২১ PM
Print this E-mail this

দীপিকার ‘মা’ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিসফাস


অনলাইন নিউজ ডেস্কঃ

কন্য়া সন্তানের অভিভাবক হয়ে তার নামকরণ করে ফেললেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। দ্বিতীয় সন্তানের বাবা হলেন কমেডি কিং কপিল শর্মা। দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় রয়েছেন কারিনা কাপুর ও সাইফ আলি খানও। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখে দীপিকা পাড়ুকোন। তিনি অন্তঃসত্ত্বা কিনা, তা জানার প্রবল আগ্রহ নেট দুনিয়ার একাংশের।

সোমবার (১ ফেব্রুয়ারি) মাসের শুরুর দিনেই নিজের হাসিমুখের একটি ছবি পোস্ট করেছিলেন দীপিকা। তা নিয়েই তোলপাড় টুইটার। কেউ লিখেছেন, অন্তঃসত্ত্বা নাকি? ছবি দেখে তো তাই মনে হচ্ছে। কারও আবার আশা ছিল দীপিকাও কারিনা ও আনুশকার মতো গর্ভবতী অবস্থার ছবি পোস্ট করবেন। এমনই প্রতিক্রিয়ায় ভরে গেছে নেটদুনিয়া।

উল্লেখ্য, গত বছরটা বিশেষ ভাল যায়নি দীপিকার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় তারও নাম জড়িয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে গিয়ে হাজিরা দিয়েছে দীপিকাসহ শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রকুলপ্রীত সিংকে।

তবে এবছর নতুন শুরুর জন্য নাকি মুখিয়ে রয়েছেন নায়িকা। ‘শকুন বাত্রা’ ছবির শুটিং গত বছরই শুরু করেছিলেন। আবার প্রভাসের  সঙ্গেও জুটি বাঁধবেন। হৃতির রোশনের  সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন বলে শোনা গিয়েছে। সুতরাং অভিনেত্রীর এখনই অন্তঃসত্ত্বা হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com