Current Bangladesh Time
Wednesday May ১৩, ২০২৬ ১১:২৭ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » বরগুনায় ডেঙ্গুতে মায়ের মৃত্যু, শিশু সন্তান হাসপাতালে
২৬ June ২০২৫ Thursday ১২:১৫:১২ AM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গুতে মায়ের মৃত্যু, শিশু সন্তান হাসপাতালে


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (২৫ জুন) ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারী ও তার একমাত্র ছেলে (১২) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

বর্তমানে হৃদয় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

ওই নারীর স্বামী বলেন, আমার স্ত্রী ও ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। স্ত্রীকে বরিশালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায়। ছেলে এখনো হাসপাতালে। 

এ নিয়ে বরগুনা জেলায় চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছয়জন। 

স্বাস্থ্য বিভাগ বলছে, বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com