তারেক রহমানকে কটুক্তি করে মিথ্যা বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান , ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম সৈকত, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার সহ অনেকে। বক্তারা তারেক রহমানকে কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ