Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ১:৫১ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড
১৭ October ২০২৫ Friday ৭:১৮:২৪ AM
Print this E-mail this

কাউখালীতে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় দুই জেলে প্রত্যেককে ১৭দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কাউখালী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ি ব্রাহ্মণতিত্না এলাকায় দুই জেলেকে আটক করে । পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার আমরাজুড়ি গ্রামের বাসিন্দা ফয়সাল মৃধা ও জসিম মল্লিক।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে জেলে ফয়সাল ও জসিম মৃধাকে আটক করা হয়।

এ সময় তাদের দুইটি নৌকা ৩হাজার মিটার সুতার জাল উদ্ধার যার মুল্যে ৫০ হাজার টাকা এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ১৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।’তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। গত ০৪ অক্টোবর থেকে শুরু হওয়া ইলিশ ধরায় এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com