Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় জেলেদের চাল স্বেচ্ছাসেবক দল নেতার পেটে, গোডাউনে তালা দিল প্রসাশন
৮ April ২০২৬ Wednesday ৪:৪৬:২৬ PM
Print this E-mail this

হিজলায় জেলেদের চাল স্বেচ্ছাসেবক দল নেতার পেটে, গোডাউনে তালা দিল প্রসাশন


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে গত দুইদিন যাবৎ জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলে কার্ডের চাল বিতরণ চলছে। দরিদ্র জেলে জনগোষ্ঠীর চালের লোভ সামলাতে পারেননি হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার ও ইউপি সদস্য খোকন মুন্সি।

জানা যায় গত সোমবার সকাল থেকে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ জেলেদের ৮০ কেজি চাল বিতরণ করেন ।এ চাল নিয়ে ৪ নং ওয়ার্ডের জেলেরা যাওয়ার পথে জেলেরা ঐ ইউনিয়নের চেয়ারম্যান উপাধ্যক্ষ সাজাহান তালুকদারের বাড়ি সংলগ্ন নিজাম বাগা বাড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদারের গোডাউনে সামনে বাঁধার মুখে পড়েন ।

উল্লেখ্য দুলাল সরদার গুয়াবাড়িয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ন্যায্য মূল্য (রেশন কার্ডের) চালের ডিলার ।
তখন জেলেদের চাল জোর পূর্বক ছিনিয়ে তার গোডাউনে নিয়ে ২৫ কেজি রেখে ৫৫ কেজি চাল জেলেদের ফেরত দেয়।

মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার এ সংবাদ শুনে তার গোডাউনে যায় । তখন উপজেলা নিবার্হী কর্মকর্তা দুলাল সরদার কে ফোন দিলে সে রিসিভ করেননি। পরে গোডাউন তালা ঝুলিয়ে দেয় ।
জেলে কার্ডধারী নিজাম বাগা বলেন ন্যায্য মূল্য চাল বিতরণের জন্য দুলাল সরদার তার গোডাউন ভাড়া নেয় । গতকাল জেলেরা পরিষদ থেকে চাল নেওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে মাহবুব সহ কয়েকজন গোডাউনে জমা করেন । পরে প্রত্যেক জেলেকে ৫৫ কেজি চাল দিয়ে বাকি ২৫ কেজি রেখে দেন।
একাধিক জেলেরা জানান যদি তাদের কথা না শুনে তাহলে ভবিষ্যতে জেলে কার্ড বাতিল করে দেওয়া হবে।
গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ সাজাহান তালুকদার বলেন ইউনিয়ন পরিষদ থেকে সরকারের বরাদ্দ জেলেদের ৮০ কেজি বুঝিয়ে দেওয়া হয়েছে। পথিমধ্যে জেলেদের চাল রেখে দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা দেখবেন।

হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন সরোজমিনে গিয়ে গোডাউনের মালিক কে ফোন দিলে তিনি না আসায় গোডাউনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com