Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:৪০ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২
১৬ October ২০১১ Sunday ৮:৩৭:১৯ AM
Print this E-mail this

ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২


ঢাকা, ১৫ অক্টোবর (আর্ন্তজাতিক ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): ইয়েমেন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২ বিক্ষোভকারী নিহত ও একশ’ র বেশি মানুষ আহত হয়েছে। ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।

রাজধানী সানার চেইঞ্জ স্কয়ার থেকে স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহ’র পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে গুলি চালায় এবং টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। পুলিশের এ হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র ৩৩ বছরের স্বৈরশাসনের অবসানের দাবীতে গত আট মাসের বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ চলছে। কয়েকবার পদত্যাগের কথা বললেও তিনি আজ পর্যন্ত পদত্যাগ করেননি।

এদিকে, ইয়েমেনে মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কথিত আল-কায়েদার ইয়েমেন শাখার মিডিয়া প্রধানও রয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে। তবে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন দেশটির দক্ষিণে বিমানবাহিনীর এক হামলায় আল কায়েদার একজন জোষ্ঠ নেতা নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমান হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছেন।


(আমাদের বরিশাল ডটকম/ঢাকা/ডেস্ক/তাপা)


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com