Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ২:১৫ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » একসাথে অভিনয়ের প্রস্তাব অনন্ত’র, বর্ষার ‘না’
৩০ March ২০১৩ Saturday ১২:২৩:৪৯ AM
Print this E-mail this

একসাথে অভিনয়ের প্রস্তাব অনন্ত’র, বর্ষার ‘না’


Actress Barsha বর্ষাবিনোদন ডেস্ক :: স্ত্রী বর্ষার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি, বর্ষার চারিত্রিক সমস্যা নিয়ে নানা মন্তব্য, সংবাদ সম্মেলন করে ডিভোর্সের ঘোষনা ও নিজের অবস্থান জানানোর পর এখন আবার সেই বর্ষাকেই কাছে ডাকলেন হালের আলোচিত নায়ক এম এ জলিল অনন্ত। এতকিছুর পর সেই বর্ষাকে নিয়ে আবার সিনেমা নির্মানের ঘোষনা দিয়েছেন তিনি। তবে তাতে সাফ না করে দিয়েছেন বর্ষা।

জানা গেছে, বর্তমানে অনন্ত’র ‘মোষ্ট ওয়েলকাম-২’ ছবির শ্যুটিং চলছে। যার প্রধান চরিত্রে অভিনয় করছেন অনন্ত-বর্ষা। ছবিটিতে অভিনয় করার কথা ভারতের প্রভাবশালী অভিনেতা জ্যাকি শ্রফ, লাস্যময়ী বিপাশা বাসুসহ অনেকেরই। এরই মধ্যে ছবিটির প্রায় ২০ ভাগ কাজও শেষ হয়ে গেছে। দেশ ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ একাধিক দেশে ছবিটির শ্যুটিং হবার কথা। কিন্তু হঠাৎ করে অনন্ত-বর্ষার ছাড়াছাড়ি হয়ে গেলে অনিশ্চিত হয়ে পড়ে ছবিটির ভবিষ্যত।

তবে স্ত্রী হিসেবে বর্ষাকে পছন্দ না হলেও নায়িকা হিসেবে এখনো বর্ষাকেই চাইছেন অনন্ত। অনন্ত চাইছেন, বর্ষাকে দিয়েই ছবিটির কাজ শেষ করতে। এজন্য অবশ্য পছন্দের থেকে ব্যবসায়ীক দিকটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এ আলোচিত নায়ক। অনন্ত’র ঘনিষ্ট সূত্রমতে, ছবিটিতে বর্ষার পরিবর্তে অন্য নায়িকা নিতে চাইছেন না অনন্ত। তাতে করে আবার প্রথম থেকে ছবিটির শ্যুটিং করতে হবে। আর তা হলে ছবির ব্যয়ও অনেক বেড়ে যাবে। শুধু তাই নয়, অনন্ত বর্ষার সঙ্গে আর্থিক দিকটা যেভাবে ডিল করে থাকেন অন্য অভিনেত্রীর সঙ্গে সেটা সম্ভব হবে না। যে কারণে নায়িকা হিসেবে বর্ষাকে চাইছেন তিনি।

অনন্তের ঘনিষ্ঠ সুত্র সংবাদমাধ্যমকে জানায়, তালাক হয়ে গেলেও ছবিটি নিয়ে এরই মধ্যে বর্ষার সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত। এমনকি চেন্নাই থেকে শিগগিরই বর্ষাকে দেশে ফিরতেও বলা হয়েছে।

তবে এ প্রস্তাবে বর্ষা সরাসরি ‘না’ বলে দিয়েছেন। এ ব্যাপারে বর্ষা বলেন, ‘আপাতত অনন্ত’র সঙ্গে কাজ করতে আমার মন সায় দিচ্ছেন না। জীবনে অভিনয়টাই সব নয়, মন বলেও একটা ব্যাপার থাকে।’

এ সম্পর্কিত আরো সংবাদঃ
‘বিচ্ছেদনামায় জোর করে সাক্ষর নেয়া হয়েছে’ – বর্ষা
অনন্ত-বর্ষার বিবাহ বিচ্ছেদ!
বহু প্রেমে অনন্ত-বর্ষা সমানে সমান!
‘রাহার সাথে আমার কোনো সম্পর্ক ছিলনা’ – অনন্ত
অনন্তর সঙ্গে পরকীয়ার জেরে রাহার আত্মহত্যা!
রাহার বাবাকে জিজ্ঞাসাবাদ, কবর থেকে তোলা হচ্ছে লাশ
লাক্সতারকা রাহার রহস্যজনক মৃত্যু


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com