Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১১:২০ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতা বহিষ্কার
১ August ২০২৫ Friday ৫:৪৪:৩৭ PM
Print this E-mail this

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতা বহিষ্কার


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে জেলা বিএনপি কর্তৃক এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদককে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি জানান, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দু’জনকে অব্যাহতি দেয়া হয়েছে। ভবিষ্যতেও যারা দলীয় আদর্শ বা শৃঙ্খলা ভঙ করবে, তাদের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ এপ্রিল জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় ‘চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে একজন স্থানীয় ব্যবসায়ীকে মারধরের ঘটনা উঠে আসে।

সংবাদটিকে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে কামরুজ্জামান জুয়েল ২৪ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় দৈনিক সমকাল পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন, চ্যানেল 24-এর পটুয়াখালী প্রতিনিধি এমকে রানা এবং সংবাদটি সোসাল মিডিয়ায় শেয়ার করায় স্থানীয় যুবক মাসুম হাওলাদারকে আসামি করা হয়।

এই মামলার পর সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিক নেতারা বলছেন, স্বাধীন সংবাদ প্রকাশের পর এ ধরনের মামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য হুমকি। স্থানীয় সাংবাদিকদের অনেকেই দাবি করেছেন, সংবাদটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকাশ করা হয়েছে, এতে কোনো উদ্দেশ্যপ্রণোদিততা নেই।

অন্যদিকে বিএনপির স্থানীয় এবং জেলা পর্যায়ের একাধিক সূত্র বলছে, জুয়েল ও বায়েজিদের দলীয় কর্মকাণ্ড এবং বহিরাগত প্রভাবের বিষয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং তার পেছনের বিতর্কিত ভূমিকাও কেন্দ্রীয়ভাবে আলোচিত হয়। সবকিছু পর্যালোচনার পর তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com