Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ১০:২২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার
১৪ August ২০২৫ Thursday ২:০১:৩০ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ১৫০ গ্রাম গাঁজা, নগদ ৪৮৯০ টাকা সহ চারজন মাদক কারবারি এবং অপর অভিযানে চোরাই ৪ টি ব্যাটারি,পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী ইউনিয়নের মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগম (৫০) এর টিনশেড বসত ঘরে মাদক দ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ১৯৫ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ ঘটনাস্থলে উপস্থিত মোসাঃ হেলেনা বেগম, মোঃ সাগর মৃধা,শাহিন মৃধার স্ত্রী তানিয়া আক্তার (২৫) ও সুমন হাওলাদারের পুত্র মোঃ ইসমাইল (১৫) কে আটক করা হয়।

এছাড়াও কিছু সময় ব্যবধানে অপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুবিদখালীর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলতাফ মৃধার বাড়ি ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তাঁর বসতঘরের পেছনে পরিত্যক্ত অপর একটি ঘর হতে ৪ টি ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা জানান,আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট-হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান চলমান থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com