Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ১১:৫০ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে
২৮ October ২০২৫ Tuesday ৪:২৭:২১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন।


বিষয়টি নিশ্চিত করছেন ঝালকাঠি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন।


আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার।


মামলার বরাদ দিয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন জানান, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়কের তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে আসামিরা ভাঙচুর করেন।


জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন বলেন, মাননীয় হাইকোর্ট বিভাগের ছয় সপ্তাহের জামিন শেষে আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বনি আমিন বাকলাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com