Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৪:০৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিএম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১
১৭ June ২০১৩ Monday ১:১৭:৫৬ PM
Print this E-mail this

বিএম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১


ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশালবরিশাল :: বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় (বিএম) কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৭ জুন সোমাবার সকালে মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রী) ছাত্রবাসের কক্ষ দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে সজিব হোসেন নামের ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রী) ছাত্রবাসের কয়েকটি কক্ষ নিজেদের দখলে নেওয়ার চেস্টা করে কলেজ ছাত্রলীগ নেতা উজ্জল হোসেনসহ কয়েকজন নেতা। এসময় বিএম কলেজের অস্থায়ী কর্মপরিষদের নেতা মঈন তুষার, জুবায়ের হোসেন, নূর আল সাইদী বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজিব হোসেন নামের ছাত্রলীগের এক কর্মী আহত হয়। তাকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়।

ছাত্রলীগ নেতা উজ্জল জানায়, একটু ঝামেলা হলেও পরে সবকিছু ঠিক হয়ে গেছে।

অস্থায়ী কর্মপরিষদ নেতা যুবায়ের হোসেন বলেন, তেমন কিছু নয়। কয়েকজন কক্ষ দখলের চেস্টা করলে তাদের সাথে সামান্য একটু ঝামেলা হয়েছে।

এ ব্যাপারে বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় ক্যাম্পাসে একটু উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com