Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৭:২১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিএম কলেজে পরিসংখ্যান বিষয়ে অনার্স কোর্স চালু
২২ January ২০১৪ Wednesday ৯:২৬:৪৭ PM
Print this E-mail this

বিএম কলেজে পরিসংখ্যান বিষয়ে অনার্স কোর্স চালু
নিজস্ব প্রতিবেদক


bm-college-building-logo বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসবরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) পরিসংখ্যান বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। পরিসংখ্যান বিভাগ চালুর ৩০ বছর পর এ বিষয়ে অনার্স কোর্স চালু করার অনুমতি পেয়েছে কলেজটি।

কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য আমাদের বরিশাল ডটকমকে জানান, ‘১৯৮৪ সালে বিএম কলেজে পরিসংখ্যান বিভাগ খোলা হয়। এরপর দীর্ঘ ত্রিশ বছর চেষ্টা করেও এ বিষয়ে অর্নাস কোস চালুর অনুমতি পাওয়া যায়নি। অথচ দেখতে দেখতে আরো প্রায় ১৯ টি বিভাগে অর্নাস থেকে মাষ্টাস কোর্সও চালু হয়।’

‘অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি বছর থেকে বরিশাল সরকারী বিএম কলেজে পরিসংখ্যান বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে।’

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকেই এ বিভাগের ৫০টি আসনে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বলে জানান তিনি।

বিপ্লব কুমার ভট্টাচার্য আরো জানান, ‘দেরি হলেও গোটা খুলনা, ফরিদপুর, বরিশাল অঞ্চলের মধ্যে একমাত্র বিএম কলেজেই পরিসংথ্যান বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে।’

এ বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ায় ছাত্র-ছাত্রীদের পরিসংখ্যান বিষয় অধ্যায়নের জন্য ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আর যেতে হবে না।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com